পরিচয় ও পারিবারিক ঐতিহ্য
অ্যাডভোকেট এস এম কামাল উদ্দীন ফেনী জেলার ফুলগাজী উপজেলার ২নং নতুন মুন্সীরহাট ইউনিয়নের কালিকাপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম মোহাম্মদ উল্যাহ চৌধুরী ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম একজন সংগঠক। পারিবারিক সূত্রেই তিনি দেশপ্রেম ও জনসেবার আদর্শ নিয়ে বেড়ে উঠেছেন।
ব্যক্তিগত জীবনে তিনি একজন দুর্দান্ত ক্রীড়াবিদ ছিলেন। স্কুল ও কলেজ জীবনে ফুটবল ও ভলিবল খেলায় তিনি অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেছেন।
শিক্ষা জীবন
- এসএসসি: ১৯৮০ সালে ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল থেকে কৃতিত্বের সাথে পাস।
- এইচএসসি: ১৯৮২ সালে ফেনী সরকারি কলেজ থেকে মেধার সাথে পাস।
- উচ্চশিক্ষা: তৎকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস ডিগ্রি অর্জন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই আইন (LL.B) সম্পন্ন করেন।
আইনি ও রাজনৈতিক সংগ্রাম
১৯৯৩ সাল থেকে দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একজন অভিজ্ঞ আইনজীবী হিসেবে নিয়োজিত। তিনি ঢাকা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে আইনজীবীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
- মজলুমের বন্ধু: রাজনৈতিক হয়রানি, গায়েবি মামলা ও ষড়যন্ত্রমূলক হাজার হাজার মিথ্যা মামলায় ক্ষতিগ্রস্ত মানুষের পক্ষে তিনি আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।
- জুলাই বিপ্লব: ২০২৪-এর ছাত্র-জনতার অধিকার আদায়ের আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখে তিনি কারাবরণ করেছেন।
- দায়িত্ব: বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের আইন সম্পাদক।
সফল পারিবারিক জীবন
ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা ও দুই পুত্রের জনক। তাঁর সন্তানেরাও নিজ নিজ ক্ষেত্রে মেধার স্বাক্ষর রাখছেন:
- বড় মেয়ে: বিসিএস ডাক্তার (বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত)।
- বড় ছেলে: এলএলবি অনার্স শেষে অস্ট্রেলিয়ার ম্যাককোয়ারি ইউনিভার্সিটি থেকে এলএলএম (এম.এস) ডিগ্রি অর্জন করেছেন।
- ছোট ছেলে: বিইউপি (BUP) তে এলএলবি অনার্স ৪র্থ বর্ষে অধ্যয়নরত।
- ছোট মেয়ে: মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজে ৮ম শ্রেণিতে অধ্যয়নরত।